বগুড়ার ধুনট উপজেলার মুজিব চত্বরে একই সময়ে ছাত্রলীগের দুই পক্ষ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত স্বাক্ষরিত এক বিবৃতিতে বৃহস্পতিবার এ খবর জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ৮ টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।
জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১ টায় শহীদ মিনার চত্বরে সমাবেশ আহ্বান করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন। একই স্থানে একই সময়ে পাল্টা সমাবেশ আহ্বান করেন পৌর ছাত্রলীগের সাবেক সদস্য রাসেল খন্দকার। এ নিয়ে বুধবার রাত থেকে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উভয় গ্রুপ যেকোনো মূল্যে সেখানে সমাবেশ করার ঘোষণা দেয়।
এ ছাড়া আজ সকাল থেকে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।