যশোরের মণিরামপুরে চাঙ্গা হতে শুরু করেছে রাজনীতির মাঠ। আসছে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সরগরম করে তুলছেন সম্ভাব্য প্রার্থীরা। দলীয় লবিং-গ্রুপিং মাথায় নিয়েই আওয়ামীলীগ-বিএনপি দলের সম্ভাব্য প্রার্থীরাই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে। উপজেলার ১৬টি ইউনিয়নের সম্ভাব্য শতাধিক প্রার্থীই এখন মাঠে। দলীয় মনোনয়ন, দলের নেতাদের আশীর্বাদ নিতে যে যার মতো কৌশল নিয়েই মাঠে নেমেছেন। উপজেলার ছোট-বড় হাটবাজার, গ্রামঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সম্ভাব্য প্রার্থীরা দোয়া আশীর্বাদ চেয়ে ব্যানার, ফেস্টুন সেটেছেন। তবে নির্বাচনী মাঠ গড়তে আওয়ামী লীগ চাঙ্গা হলেও ঢিমেতালে চলছে বিএনপি।
একদিকে, দলীয় লবিং গ্রুপিং, অন্যদিকে দলের হাইকমান্ডে কি নির্দেশনা আসে সেই অপেক্ষার কারণেই তাদের ধীরে চলার মূল কারণ বলে দাবী করেছেন অনেকেই। এছাড়াও বিএনপির প্রার্থীতা নিয়ে জোটের মধ্যেও রয়েছে নানামুখী সমস্যা। একারণেই সম্ভাব্য প্রার্থীরা মাঠে থাকলেও দৌড়ঝাপের পরিবর্তে ধীরেচলো নীতিতে চলছে তারা। তবে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা মাঠ দখল এবং নিজেদের অবস্থান জানান দিতে কোন কোন ইউনিয়নে মোটর সাইকেল শোডাউনও দিচ্ছেন। আসছে রমজানের পর মণিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে ১৬টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে এমন সিদ্ধান্ত নিয়েই সরগরম করে তুলেছেন নির্বাচনী মাঠ।
খোঁজ খবর নিয়ে জানাগেছে, উপজেলার ১৬টি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে আওয়ামী লীগ ও বিএনপির শতাধিক নেতা মাঠে নেমেছেন। সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন-
রোহিতা: আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান উপজেলা কৃষকলীগ নেতা আনসার আলী সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান, বিএনপির ইউপি সভাপতি সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান।
কাশিমনগর: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাস, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান তৌহিদুর রহমান, বিএনপির ইউপি সভাপতি ও বর্তমান চেয়ারম্যান জিএম আহাদ আলী, ইউনিয়ন যুবদলের সভাপতি ইদ্রিস আলী।
ভোজগাতী: উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আবদুর রাজ্জাক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম রিপন, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান কওছার আলী।
ঢাকুরিয়া: ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান এরশাদ আলী সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি,এম মঞ্জুরুল হাসান সাজ্জাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আইয়ুব আলী গাজী, সদস্য বাবলু সিংহ, যুবলীগের ইউনিয়ন সভাপতি জয়ন্ত বসু ও সাবেক যুবলীগ নেতা অ্যাডভোকেট লাল্টু, বিএনপির স্থানীয় সভাপতি সাবেক চেয়ারম্যান জি,এম মিজানুর রহমান।
হরিদাসকাটি: আওয়ামী লীগ নেতা বর্তমান চেয়ারম্যান বিপদ ভঞ্জন পাড়ে, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির লিটন, যুবলীগ সভাপতি দ্বীন বন্ধু ও সাংবাদিক রাহুল রায়। স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক নিছার আলী, থানা ছাত্রদলের সাবেক নেতা নবীরুজ্জামান আজাদ।
মণিরামপুর: মণিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সহ-সভাপতি এয়াকুব আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিল্টন। বিএনপির উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক বর্তমান চেয়ারম্যান নিস্তার ফারুক।
খেদাপাড়া: আওয়ামী লীগ নেতা বর্তমান চেয়ারম্যান আবদুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবদুল আলিম জিন্নাহ, আওয়ামী লীগ নেতা এরশাদ আলী সরদার, শফিয়ার রহমান। এ ছাড়া শফিয়ার রহমান সম্প্রতি সংগঠনকে জানান দিতে গত সপ্তাহে মোটর সাইকেল শোডাউন করে। এই ইউনিয়নে বিএনপির সম্ভাব্য প্রাথী হতে চেষ্টা করছেন বিএনপির যুব বিষয়ক সম্পাদক শামসুজ্জামান শান্ত, থানা জাতীয়তাবাদী মৎস্য দলের আহ্বায়ক আলমগীর কবির।
ঝাঁপা: বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শামসুল হক মন্টু, আওয়ামী লীগ নেতা আবুল বাশার, থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স ম আলাউদ্দীন ও স্থানীয় আওয়ামী লীগ নেতা রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম, যুবলীগ নেতা শিপন সরদার। বিএনপির সাবেক চেয়ারম্যান আলাউদ্দীন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
মশ্বিমনগর: আওয়ামী লীগ নেতা বর্তমান চেয়ারম্যান আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফেরদৌস রানা, আশরাফুল ইসলাম ও শামীম হোসেন, ইউনুস আলী। বিএনপির এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাড আবদুল গফুর।
চালুয়াহাটি: বর্তমান চেয়ারম্যান আবদুল হামিদ সরদার, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আবুল ইসলাম, আওয়ামী লীগের আহ্বায়ক প্রভাষক হাসান আলী, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম মিলন, যুগ্ম আহ্বায়ক আবদুল হাই ও যুবলীগ নেতা ইমরান খান পান্না। বিএনপির স্থানীয় নেতা সাবেক চেয়ারম্যান বজলুর রহমান ও রবিউল ইসলাম।
শ্যামকুড়: বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন। বিএনপির স্থানীয় নেতা আবু দাঊদ, আনছার আলী ও হাফিজুর রহমান।
খাঁনপুর: ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান গাজী মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা খাঁন মিঠু এবং সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম। বিএনপির সাবেক চেয়ারম্যান ও জাতীয়তাবাদী কৃষকদলের নেতা এ্যাড. মুজিবুর রহমান।
দূর্বাডাঙ্গা: বর্তমান চেয়ারম্যান গাজী মাযহারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ ও আওয়ামী লীগ নেতা ডাক্তার আতিয়ার রহমান। বিএনপির ইউনিয়ন সভাপতি আহম্মদ আলী মোল্যা, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সহ-সভাপতি হারুন অর রশিদ।
কুলটিয়া: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান শেখর চন্দ্র রায়, সভাপতি প্রনয় চৌধুরী, ব্যাংকার আদিত্য রায়, আওয়ামী লীগ নেতা ও ঘের ব্যবসায়ী শংকর রায়। বিএনপির সভাপতি প্রভাষক নাজমুল হক লিটন, যুবদল নেতা মিজানুর রহমান।
নেহালপুর: ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও আওয়ামী লীগ নেতা জেলা পরিষদের সদস্য ফারুক হুসাইন। বিএনপির ইউনিয়ন সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান নাজমুস সাহাদাত, সভাপতি আহম্মদ আলী মোল্যা।
মনোহরপুর: বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মাস্টার মশিয়ূর রহমান, সভাপতি কালিপদ বিশ্বাস, সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বি,এম গোলাম মোস্তফা মহিতুজ্জামান ও নির্বাহী সদস্য অধ্যক্ষ প্রনব সরকার।
এছাড়াও জাতীয় পার্টির থেকে আজগার আলী শ্যামকুড় ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন এমন তথ্য নিশ্চিত করেছেন তার পরিবার থেকে। এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলাম ঢাকুরিয়া, মশ্বিমনগর, মণিরামপুরসহ ৯ থেকে ১০টি ইউনিয়নে প্রার্থী দিবেন এমন কথা কমবেশি শোনা যাচ্ছে।
তবে এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা জামায়াতের আমির মাওলানা লিয়াকত আলী জানান, দলীয় সিদ্ধান্তের বাইরে এই মুহুর্তে নির্বাচন নিয়ে কিছুই বলতে চাচ্ছি না। জামায়াতের অপর একটি সূত্র জানিয়েছেন, বিএনপির এক নেতা তিনটি ইউনিয়নের ছাড়া দেওয়ার দাবী করে জামায়াতের নিকট প্রস্তাবনা রেখেছেন।
উপজেলায় ১৭টি ইউনিয়ন থাকলেও এ বছর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬টি ইউপিতে। কেবলমাত্র হরিহরনগর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৩ সালে বলে জানিয়েছেন সেখানকার ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম।
এদিকে, বিএনপি নির্বাচনে আদৌ যাবে-কিনা যে বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হয় দলের প্রবীন নেতা মোঃ মুছার সঙ্গে। তিনি জানান, সকল ইউনিয়নে বিএনপি তাদের প্রার্থী প্রস্তুত করে রেখেছেন। তবে কেন্দ্রীয়ভাবে দল নির্বাচনে না গেলে সেক্ষেত্রে মণিরামপুরেও নির্বাচনে যাবেন না বিএনপি।
সম্ভাব্য প্রার্থী এবং আগামী নির্বাচন নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন জানান, আওয়ামী লীগ নির্বাচনে জনপ্রিয় ব্যক্তিকেই প্রার্থীতা দিবেন। কোন বিতর্কিত ব্যক্তিকে আওয়ামী লীগ নির্বাচনে প্রার্থী করবেন না। তবে এই মুহুর্তে কাউকে আওয়ামী লীগ সিদ্ধান্ত দেয়নি।