বগুড়ার কাহালুতে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. মাছুদুর রহমান। ওই প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। কাহালু উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোর্শেদ এর সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ মো. আবদুর রশিদ (লালু), রওশন আকতার, কাহালু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নজিবর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা জলি, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মিল্লাত হোসেন, ইউ পি চেয়ারম্যান হারেজ উদ্দিন, রুহুল আমিন তালুকদার বেলাল, বদরুজ্জামান খান বদের, কাহালু সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ¦ এফ এম এ ছালাম, কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন প্রামানিক, কাহালু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম সামছুল আলম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ ও সাংবাদিকবৃন্দ।