নাটোরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের (বিএম সংযোজিত) অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম আর নেই। মঙ্গলবার ৯ মার্চ সন্ধ্যা রাজশাহী গোদাগাড়ীর সুলগঞ্জ জাহানাবাদ খামার বাড়িতে সন্ধ্যা ৭টার দিকে ইন্তেকাল করেছেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার ৯ মার্চ সন্ধ্যা রাজশাহী গোদাগাড়ীর সুলগঞ্জ জাহানাবাদ খামার বাড়িতে সন্ধ্যা ৭টার দিকে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি --- রাজিউন )। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১০ মার্চ বুধবার বেলা ১১ টায় গোদাগাড়ী ড্যাংপাড়া ফাজিলপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে ফাজিলপুর কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।
তাঁর মৃত্যুতে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ, বর্তমান প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মচারী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
নাটোরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চবিদ্যালয় (বিএম সংযোজিত) কলেজ থেকে গত ২০০৫ সালের ৩০ জানুয়ারী অবসর গ্রহন করেন। অবসর গ্রহন করলেও তিনি প্রিয় প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের টানে মাঝে মধ্যেই লালপুরে ছুটে আসতেন। কে কোথায় আছেন কি করছেন সেই সব খোঁজ-খবর নিতেন। প্রিয় শিক্ষার্থীদের নিয়ে তিনি আড্ডা জমিয়ে স্মৃতি চারণ করতেন ও বিভিন্ন ধরনের উপদেশ দিতেন।