সিংড়ায় ৫বছরের এক শিশুকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। বর্তমানে শিশুটিকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশুটি বাড়ী সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়ার শেরকোল।
পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় (৯মার্চ) মঙ্গলবার বিকেলে শিশুটি বাড়ির পার্শ্বে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী মো. বাবলুর ছেলে রনি (১৩) ও সলেমান আলীর ছেলে আলামিন (১২) প্রলোভন দেখিয়ে একটি ঘরে নিয়ে যায়। খবর পেয়ে শিশুটির মা ঘটনাস্থলে ছুটে গিয়ে শিশুটিকে শারীরিক নির্যাতনের সময় একটি ঘরের মধ্যে থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর থেকেই ওই এলাকায় জোড় গুঞ্জন শুরু হয়েছে।
শেরকোল ইউপি চেয়ারম্যান মো. লুৎফুল হাবীব রুবেল বলেন, বিষয়টি লোকমুখে শোনার পর ওই শিশুটির পরিবার কে আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বলেন, ঘটনার পর এলাকায় পুলিশ পাঠানো হয়েছিল। শিশুটির পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ আসে নাই।