নওগাঁর মান্দা উপজেলা কৃষকলীগের বিশেষ বর্ধিত সভা বুধবার বেলা ১১টার দিকে প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সহসভাপতি আবদুল লতিফ তারিন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকলীগের আহ্বায়ক আবদুল ওহাব।
উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি সুজাদ্দৌলা প্রামানিক বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম ও মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোল্লা এমদাদুল হক।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার মহন্ত, নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবমহিলা লীগের সভাপতি মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত, সাবেক সহপ্রচার সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এসএম গোলাম আজম, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, আইন বিষয়ক সম্পাদক আবদুল ওহাব হীরা, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান রিপন প্রমুখ।