মা-বাবা কেউ নেই। নানা-নানীর কাছেই থাকে। সোমবার সন্ধ্যার আগে বাড়ির পাশে কুকুরের কামড়ের শিকার হয় শিশু জান্নাতুল (৪)। কোমরে ও হাতে কামড় দিয়ে জখম করে কুকুর। এরপর কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু সরকারি ভ্যাকসিন না থাকায় চিন্তায় পড়ে যায় শিশুটির স্বজনেরা।
শিশু জান্নাতুলের এমন করুন অবস্থা নিয়ে সোমবার রাতে সামাজিক সংগঠন কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপে একটি পোস্ট দেওয়া হয়। সেই পোস্ট দেখে মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে শিশুটির নানা বাড়ি উপজেলার শিবনগর গ্রামে হাজির হয়ে চিকিৎসার সকল খরচ বহন করার ঘোষণা দেওয়া হয় গ্রুপটির পক্ষ থেকে। এছাড়াও শিশুটির জন্য দুইটি নতুন জামা, খাবার সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপের এ্যাডমিন শাহরিয়ার আলম সোহাগ, মডারেটর মাজেদুল হক, জুবায়ের ইসলাম লিখন, তৌহিদুল ইসলাম, সাংবাদিক শোয়াইব উদ্দিন।শিশুটির নানি জানান, এত টাকার ভ্যাকসিন কেনার সামর্থ্য তাদের নেই। ওর মা-বাবা কেউ নেই। আমাদের কাছেই থাকে। আমরা খুব গরীব মানুষ।