বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় এক বিএনপি নেতা ও ইউপি সদস্যের পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে দূর্বৃধত্তরা। এতে প্রায় ৮ লাখ টাকার মাছ মারা গেছে।
বুধবার দুপুরে ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভূস্কুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল হাকিম ভূস্কুর গ্রামে এক একর ৫৪ শতক পুকুরে রুই, কাতলা, ব্রিগেডসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। মঙ্গলবার রাতে যে কোন সময় পুকুরে বিষ প্রয়োগ করে দূর্বৃত্তরা। পরে সকালে পুকুরের মাছ মরে ভেসে উঠতে তাকে। স্থানীনরা দেখতে পেয়ে বিষয়টি ইউপি সদস্যকে অবগত করেন।
বিএনপি নেতা ও ইউপি সদস্য আবদুল হাকিম বলেন, গ্রামের বাড়ির নিজস্ব পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে পুকুরে প্রায় ৮ লাখ টাকার মাছ মারা গেছে।
নন্দীগ্রাম থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।