নওগাঁর ধামইরহাটে ঝড়েপড়া শিশুদের শিক্ষাদানে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়ন বিষয়ক উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ সকাল সাড়ে ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে ধামইরহাট উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নওগাঁর সহযোগিতায় ৮ থেকে ১৪ বছর বয়সী স্কুল থেকে ঝড়ে পড়া বা নিরক্ষরদের শিক্ষাদান বিষয়ত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন ইউএনও গনপতি রায়। কর্মশালায় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী কর্মসূচি বাস্তবায়নকারী সংস্থা এনজিও কারিতাসের ভূয়সী প্রশংসা করে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন। এ সময় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নওগাঁর সহকারী পরিচালক দিলীপ কুমার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, নুরুজ্জামান, আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার দ্বিপক এক্কা, জেলা প্রোগ্রাম কর্মকর্তা আবুল বাশার মোল্লা, উপজেলা ম্যানেজার রিপন কুমার সাহা, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ বক্তব্য রাখেন।