নওগাঁর সাপাহার উপজেলার সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন সহ ২০২০-২০২১ অর্থ বছরের প্রস্তাবিত এলজিএসপি প্রকল্পের সিসি রাস্তা পরিদর্শন করেছেন নওগাঁ জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ শাহ নেওয়াজ।
সোমবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১ টায় তিনি সদর ইউনিয়ন পরিষদ চত্বর ও দুপুরে গোডাউনপাড়ায় এলজিএসপি প্রকল্পের সিসি রাস্তা পরিদর্শন করেন
এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কল্যাণ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুর রশিদ, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, ইউপি সচিব মহিদুল হক (লিপু) সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সদর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
সাপাহার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী'র কর্মদক্ষতা দেখে সন্তোষ প্রকাশ করেন উপ-পরিচালক গোলাম মোহাম্মদ শাহ নেওয়াজ।