নওগাঁর ধামইরহাটে চোখের জলে বনবিভাগের কর্মচারী আবদুল গফুরকে বিদায় দিলেন বনবিট কার্যালয়ের কর্মকর্তা। ৮ মার্চ সন্ধ্যায় বনবিট কার্যালয়ে বিট কর্মকর্তা আবদুল মান্নানের সভাপতিত্বে স্থানীয় উপকারভোগীদের উদ্যোগে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা মো. ফরহাদ জাহান, বিশেষ অতিথি হিসেবে পাইকবান্দা বিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক, উপকারভোগী আকতার হোসেন, মফিজ উদ্দিন, আবু আনছার সিদ্দিক, বেলাল হোসেন, বনপ্রহরী শরিফুল ইসলাম, শাহ আলম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, নুরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবুমুছা স্বপন প্রমুখ। সবশেষে উপকারভোগীদের পক্ষ থেকে আকতার হোসেনের উদ্যোগে বিদায়ী সম্মাননা ক্রেস্ট তুলে দেন পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা ফরহাদ জাহান। বিদায়কালে আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন বনবিট কর্মকর্তা আবদুল মান্নান, লক্ষন চন্দ্র ভৌমিক ও বনপ্রহরী শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে বিদায়ী অতিথি বনপ্রহরী আবদুল গফুর চাকুরীকালে কখনও তিনি কর্মকর্তার নির্দেশ একবারের জন্য অমান্য করেন নি জন্য প্রধান অতিথি তাকে বিশেষ অভিবাদন জানান।