নওগাঁর ধামইরহাটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২০২০-২০২১ ইং অর্থবছরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও ৫০ টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
০৯ মার্চ দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ আজাহার আলী, বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবিনা এক্কা, ধামইরহাট থানার ওসি আবদুল মমিন, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান, অ্যাকাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, উপজেলা পারগানা সেবাস্তিয়ান হেমরম প্রমুখ। পরে ১ম থেকে উচ্চমাধ্যমিকপর্যায়ে ৩৫০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের ৭ লাখ টাকার শিক্ষা উপবৃত্তি ও ৫০ টি বাইসাইকেল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী। বিতরণকালে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের উপজেলা সম্পাদক রামজনম রবিদাস, পৌর সভাপতি প্রদীপ কুমার আগাওয়াল, আদিবাসী নেতা জিল্লু মার্ডি, নরেস হাসদা, ইশ্বর মার্ডি, বিশ্বনাথ সরেন, সাংবাদিক এম এ মালেক, জাহিদ হাসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসানাইন প্রমুখ উপস্থিত ছিলেন।