মঙ্গলবার সকালে নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে কোর্টের ওয়ারেন্টমূলে তিনজনকে আটক করেছে। আটকরা হলো, উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের ছায়ের আলীর ছেলে মোকসেদ আলী, মথুরাপুর গ্রামের হাতেম আলীর ছেলে আনিছুর রহমান ও চকগৌরী গ্রামের রেজাউল করিমের ছেলে মিঠু।
মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং মারামারি মামলায় রাজশাহী ও নওগাঁ কোর্টের ওয়ারেন্টমূলে থানার এসআই শাহজাহান আলী, এসআই সাইফুল ইসলাম, এএসআই আবদুল জব্বার, এএসআই শাহীন আলম, এএসআই মনিরুল ইসলাম ও এএসআই মনিরুজ্জামান তাদের আটক করেন। দুপুরে তাদেরকে কোর্টে চালান দেয়া হয়।