নওগাঁর মান্দায় আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও আবদুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের সহায়তায় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ আলোচনা সভার আয়োজন করে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ শাহ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম ফজলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, যুবউন্নয়ন কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা বিআরডিবি সেলিনা বেগম, তথ্যসেবা কর্মকর্তা সিরাজুম মনিরা, তথ্যসেবা সহকারি কর্মকর্তা শারমিন আক্তার প্রমুখ।