ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ভারত-বাংলাদেশ মৈত্রী কমপ্লেক্স নির্মান কাজ ২৭ মার্চ ভার্চুয়ালী শুভ উদ্বোধন করবেন বাংলাদেশ এবং ভারতের প্রধ্ানমন্ত্রী। সোমবার দুপুরে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের উপসচিব এবং ভারত-বায়লাদেশ মৈত্রী কমপ্লেক্সের প্রকল্প পরিচালক ডক্টর দুলাল কৃষ্ণ রায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বাহাদুরপুরে প্রকল্পের স্থান পরিদর্শন শেষে স্থাানীয় সাংবাদিকদের একথা বলেন।
ভারত-বাংলাদেশ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের উপসচিব এবং ভারত-বায়লাদেশ মৈত্রী কমপ্লেক্সের প্রকল্প পরিচালক ডক্টর দুলাল কৃষ্ণ রায় ডক্টর দুলাল কৃষ্ণ রায় ভারত-বাংলাদেশ-ভারত মৈত্রী কমপ্লেক্সের স্থান পরিদর্শন শেষে জানান,প্রায় চার একর জায়গার উপর ৪৫ কোটি টাকা ব্যায়ে নির্মিত হবে ভারত-বাংলাদেশ মৈত্রী কমপ্লেক্স।এটি নির্মিত হলে ভারত-বাংংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় পৌছবে বলে তিনি আশা প্রকাশ করেন। ভারত-বাংলাদেশ মৈত্রী কমপ্লেক্সের পুরোপুরি কাজ শেষ হতে সময় লাগবে ২০২৩ সালের জুন পর্যন্ত।তবে প্রথম পর্যায়ের কাজ শেষ হবে ২০২১ সালের জুনে।এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন,ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আশ্রাফ আহমেদ রাসেল,আশুগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা অরবিন্দ বিশ^াস,জেলা ভুমি অধ্রিগহন কর্মর্তা অঞ্জন দাস এবং আশুগঞ্জ উপজেলা(সহকারী কমিশনার)ভুমি ফিরোজা পারভিন প্রমুখ।