“করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহীর বাগমারায় মহিলা বিষয় অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ। উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার মুহাম্মদ আবদুল মমিত এর পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্র্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা এস এম মাহাবুবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কোহিনুর বেগম, প্রকল্প বাস্তব্যয়ন কর্মকর্তা মাসুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা দপ্তরের প্রশিক্ষক রবিউল ইসলাম।