বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ায় বাঘা থানার পুলিশর আনন্দ উৎসব করেন। ফেস্টুন উড়িয়ে, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের মধ্য দিয়ে এই আনন্দ উৎসব করা হয়।
রোববার সন্ধ্যায় থানা চত্বরে আনন্দ উৎসব অনুষ্টানের সভাপতিত্ব করেন ওসি নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদুল হাসান।
এ সময় তিনি বলেন, গত ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতির জন্য সুপারিশ প্রাপ্ত হয়েছে। এটা আমাদের জন্য একটা মাহেন্দ্রক্ষণ এবং ঐতিহাসিক অর্জন। বিগত ৫০ বছরে পৃথিবীর ইতিহাসে মাত্র ৫টি দেশ এটি অর্জন করতে পেরেছে। এই তালিকায় তিনটি সর্ত পুরণের মধ্য দিয়ে চলে এসছে বাংলাদেশ। এজন্য ৭ মার্চ দেশের প্রতিটি থানায় ন্যায় আমরা বাঘা থানা চত্বরে নানা কর্মসুচীর মধ্য দিয়ে আনন্দ উৎসব পালন করছি।
তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে যে আগাম বার্তা নিয়ে এসেছিলেন, সেই বার্তায় আমরা আজ মুক্ত এবং স্বাধীন দেশের নাগরিক।
আমাদের নিজস্ব পতাকা আছে, আছে একটি মানচিত্র। আমরা গর্ভবোধ করি বিশ্বের ইতিহাসে ৭টি ভাষণ সংরক্ষণ করে রাখা হয়েছে তার মধ্যে বঙ্গবন্ধুর ভাষণ অন্যতম। এ ভাষণ ইতোমধ্যে ১২টি ভাষায় বিশ্লেষন করা হয়েছে। এজন্য এই দিনটিকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছেন বর্তমান সরকার।
আয়োজিত আনন্দ উৎসবে বিশেষ অতিথি ছিলেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, জেলা আ.লীগের সদস্য ও বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাক্ষ নছিম উদ্দিন, পাকুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান।
উল্লেখ্য, স্বাধীনতার রজত জয়ন্তী উপলক্ষে দেশব্যাপী প্রথম বারের মতো বিশ্ব প্রামান্য ঐতিহ্য হিসেবে স্বীকৃত ঐতিহাসিক ৭ মার্চের তাৎপর্য ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণে জাতীসংঘের সুপারিশ পাওয়ায় রাজশাহীর বাঘা থানা পুলিশের উদ্যোগে এই আনন্দ উৎসব পালন করা হয়েছে।