ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে নওগাঁর পোরশায় বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলা প্রশাসনরে আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরষিদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। অন্যান্যের মধ্যে উপজেলা পরিষেদ ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, সাবেক প্রধান শিক্ষক আবদুল খালেক, বীর মুক্তিযোদ্ধা তাইজুল ইসলাম, আব্দুছ ছাত্তার সরকার সহ বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক/শিক্ষিকা, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে সন্ধায় পোরশা উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।