সুইজারল্যান্ডে নিষিদ্ধ হতে যাচ্ছে মুখ ঢাকা পোশাক 'বোরকা’। রবিবার এক গণ ভোটে বোরকা নিষিদ্ধের পক্ষে ৫২ ভোট এবং বিপক্ষে ৪৮ শতাংশ ভোট পড়েছে। এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে আজ।
রয়টার্স জানিয়েছে, মুসলিমদের ধর্মীও অনুভুতিতে আঘাত করতে নয় বরং সহিংসতা এড়াতেই এ প্রস্তাব পাশ করতে চায় সুইজারল্যান্ড।
'স্টপ এক্সট্রিমইজম' এই শ্লোগানকে সামনে রেখে সুইস পিপলস পার্টির পক্ষ থেকে এ বিষয়ে প্রথম গণভোটের প্রস্তাব দেয়া হয়।
প্রস্তাব অনুযায়ী, কোন ব্যক্তি জনসমক্ষে মুখ ঢেকে রাখতে পারবে না। রেস্টুরেন্ট, স্টেডিয়াম, গণপরিবহণ এমনকি রাস্তায় হাঁটার ক্ষেত্রেও মুখ আবৃত করে এমন পোশাক পরা যাবে না।
তবে ধর্মীয় উপাসনালয় এবং নিরাপত্তা ও স্বাস্থ্য গত কারণে এই নিয়ম প্রযোজ্য হবে না ৷ করোনা থেকে রক্ষায় মাস্ক পরতে কোন সমস্যা নেই ৷ প্রার্থনাস্থলে এই নিয়মের ছাড় দেয়া হবে ৷ এ ঘটনায় মানবাধিকার সংগঠন গুলো সমালোচনা করেছে ।