লিকপ্টার বিধ্বস্ত হয়ে ফরাসি ধনকুবের ও দেশটির পার্লামেন্ট সদস্য অলিভার দাসল্ট নিহত হয়েছেন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রোববার (৭ মার্চ) পুলিশ সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এ তথ্য জানিয়েছে। দেশটির স্থানীয় সময় সন্ধ্যায় নরম্যান্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওই এলাকায় অবকাশযাপনের জন্য তার একটি বাড়ি রয়েছে। সেখানে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় হেলিকপ্টারের পাইলটও নিহত হয়েছেন। তারা দুজনই এই হেলিকপ্টারে ছিলেন।
দেশটির পুলিশ সূত্র থেকে জানা গেছে, তার ব্যক্তিগত একটি ল্যান্ডিং স্টেশন থেকে উড়াল দেয়ার কিছুক্ষণের মধ্যেই সেটি দুর্ঘটনার কবলে পড়ে। তারপর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।