স্বাধীনতার রজত জয়ন্তী উপলক্ষে দেশব্যাপী প্রথম বারের মতো পালিত হচ্ছে বিশ্ব প্রামান্য ঐতিহ্য হিসেবে স্বীকৃত ঐতিহাসিক ৭ ই মার্চ।এই দিনের তাৎপর্য এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এবং উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণে জাতিসংঘের সুপারিশ পাওয়ায় রাজশাহীর চারঘাট মডেল থানা পুলিশের উদ্যোগে রোববার বিকেলে অনুষ্ঠিত হয়েছে এক আনন্দ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
চারঘাট মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত আনন্দ উদযাপন সভায় অতিথির বক্তব্যে রাজশাহীর (চারঘাট-বাঘা) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরে আলম বলেন, গত ২৬ ফেব্রয়ারি বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতির জন্য সুপারিশ প্রাপ্ত হয়েছে। এটা আমাদের জন্য একটা মাহেন্দ্রক্ষণ এবং ঐতিহাসিক অর্জন। বিগত ৫০ বছরে পৃথিবীর ইতিহাসে মাত্র ৫ টি দেশ এটি অর্জন করতে পেরেছে। এ তালিকায় তিনটি শর্ত পুরণের মধ্য দিয়ে চলে এসেছে বাংলাদেশ। এজন্য বাংলাদেশ পুলিশ আজকের দিনে দেশের প্রতিটি থানায় নানা কর্মসূচি গ্রহণ করেছেন।
অতিথির বক্তব্যে চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ফকরুল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের সেই ঐতিহাসিক ভাষণে যে আগাম বার্তা নিয়ে এসেছিল সে বার্তায় আমরা আজ মুক্ত এবং স্বাধীন দেশের নাগরিক। আমাদের নিজস্ব পতাকা আছে, আছে একটি মানচিত্র। আমরা গর্ভবোধ করি বিশ্বের ইতিহাসে যে ৭ টি ভাষন সংরক্ষণ করে রাখা হয়েছে তার মধ্যে বঙ্গবন্ধুর ভাষন অন্যতম। এ ভাষন ইতোমধ্যে ১২ টি ভাষায় বিশ্লেষন করা হয়েছে। এজন্য এই দিনটিকে জাতীয় দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
সভায় আরো বক্তব্য রাখেন, নবনির্বাচিত পৌর মেয়র একরামুল হক, সাবেক মু্ক্িতযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাস, অধ্যাপক মাজদার রহমান, ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, উপজেলা যুবলীগ সভাপতি কাজী মাহামুদুল হাসান মামুন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আল-মামুন তুষার, সাধারণ সম্পাদক রায়হানুল হক রানা, চারঘাট রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (সনি) প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, নারী সংগঠন ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ-সহ এলাকার সুধী মহল।
সব শেষে একটি মনঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন স্থানীয় সাংস্কৃতিক একাডেমি-সহ কয়েক জন অতিথি শিল্পী। এর আগে অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়ানো এবং কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।