এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে বাংলাদেশ পুলিশ এর আয়োজনে রোববার বগুড়ার কাহালু থানা চত্বরে কেক কর্তন ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ উদযাপন করা হয়।
কাহালু থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্তি পুলিশ সুপার (অপরাধ) মো. আবদুর রশিদ। কাহালু থানার সেকেন্ড কর্মকর্তা আবু শাহিন কাদির এর সার্বিক সহযোগিতায় ও কাহালু থানার এস আই নাজমুল হক এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ), উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ মো. আবদুর রশিদ (লালু), রওশন আকতার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ মো. হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নজিবর রহমান। ওই আনন্দ উদযাপন উপলক্ষে সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউপির চেয়ারম্যানগণ, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।