বগুড়ার কাহালুতে ঐতিহাসিক ৭ মার্চ দিবস-২০২১ইং উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার সকালে কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ওই বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. মাছুদুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এর সঞ্চালনায় ওই সমাবেশ ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ মো. আবদুর রশিদ (লালু), রওশন আকতার, কাহালু থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নজিবর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলার অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধাণগণ সহ অন্যান্য সুধীজন। ওই বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাহালু উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।