নওগাঁর মান্দায় ঐতিহাসিক ৭ মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশপ্রাপ্তিতে আনন্দ উদযাপনের আয়োজন করা হয়েছে। মান্দা থানা পুলিশের আয়োজনে রোববার বিকেলে থানা চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মান্দা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শাহিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরানুল হক, মান্দা থানার পরিদর্শক (তদন্ত) সিদ্দিকুর রহমান, কুসুম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ইয়াছিন আলী রাজা, তোফাজ্জল হোসেন তোফা ও আনিছার রহমান জ¦ীন, তেঁতুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুস সাত্তার, মান্দা থানার উপপরিদর্শক ফারুক হোসেন প্রমুখ।
শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।