মুজিব বর্ষ উপলক্ষে দিনাজপুর ইন্সিটিটিউটে ফ্লাড লাইটে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২১।
মাদক থেকে যুবসমাজকে দুরে রাখতে এবং সুস্থ্য জীবন গঠনে এই উদ্যোগ বলে জানান আয়োজকবৃন্দ।
শনিবার রাতে দিনাজপুর ইন্সিটিটিউটে অনুষ্ঠিত অনুর্ধ ১৪ বালক দ্বৈত্য খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন বীরগঞ্জের তানজিমুল ইসলাম এবং মোঃ আহাদ।
খেলা শেষে বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করেন রংপুর বিভাগীয় পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম.পিপিএম (বার) প্রমুখ।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।