রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী কৃষক দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা কৃষক দলের আয়োজনে উপজেলার আড়ানী পৌর বিএনপির কার্যালয়ে সন্ধ্যায় এই সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষক দলের আহ্বায়ক আল-আমিন সরকার টিটুর সভাপতিত্বে ও রকি আহম্মেদের পরিচালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তাফা মামুন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজমুল হক, জেলা বিএনপির সদস্য তোফায়েল হোসেন রাজু, সদস্য ও আড়ানী পৌর বিএনপির সাবেক মেয়র নজরুল ইসলাম মাষ্টার, আড়ানী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক, জাহিদ হোসেন মাষ্টার, আবদুল খালেক, জেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেদুল ইসলাম রাসু প্রমুখ।
উল্লেখ্য, তারেক রহমানের কারা দিবস, কৃষক দলের আহ্বায়ক কমিটির প্রস্তাবনা এবং বেগম খালেদা জিয়ার স্থায়ী জামিনের দাবিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।