বগুড়ার নন্দীগ্রামে পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সন্ধ্যায় পৌরসভা অডিটোরিয়ামে পৌর ঠিকাদার অ্যাসোসিয়েশন আয়োজিত এ সংবর্ধনা দেয়া হয়।
ঠিকাদার জহুরুল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌরসভার নব-নির্বাচিত মেয়র আনিছুর রহমান, সচিব আবদুল বাতেন, কাউন্সিলর সাইফুল ইসলাম, আখতারুজ্জামান উজ্জল, শাহিরুল ইসলাম, ঠিকাদার জিয়াউল হক শাহিন, ফারুক হোসেন, মোফাজ্জল বারী প্রমূখ। পরে নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।