বগুড়ার নন্দীগ্রাম পৌরসভায় নতুন ভোটারের মাঝে স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র ও পৌর আ.লীগের সভাপতি আনিছুর রহমান।
রোববার (৭ মার্চ) পৌরসভা চত্বরে পৌরসভার ৯টি ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে ৯১৬ জন ভোটারদের মাঝে স্মার্ট কার্ড তুলে দিয়ে কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হয়। এ সময় পৌরসভার সচিব আবদুল বাতেন, কাউন্সিলর সাইফুল ইসলাম, আবু সাঈদ মিলন উপস্থিত ছিলেন।