ঐতিহাসিক ৭ই মার্চ ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে রোবার সকালে মণিরামপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, মোড়ক উম্মোচন, পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে সার্বিক অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। সমাজ সেবা কর্মকর্তা রোকনুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম, ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, মণিরামপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, তরুন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বশির আহমেদ খান প্রমুখ।
আলোচনা সভার পূর্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মণিরামপুর প্রেসক্লাব, পৌরসভা, যুবলীগ, ছাত্রলীগ, সহযোগী সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। “ঘরে ঘরে দুর্গ গড়ে তোল” নামক একটি বিশেষ ক্রোড়পত্র মোড়ক উম্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান। আলোচনা সভা শেষে বঙ্গন্ধুর মাগফিরাত কামানায় দোয়া মাহফিল পরিচালনা করেন লাউড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ কেএম মফিজুর রহমান।
এছাড়া বঙ্গবন্ধুর জীবনীর উপর ঐতিহাসিক ঘটনাবলি নিয়ে রচনা প্রতিযোগীতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম, নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু। পরে শহীদ মিনার চত্ত্বরে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।