রাজশাহীর বাগমারায় উপজেলা আওয়ামী লীগ ও প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক সহ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বাগমারা থানা সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, থানার কর্মকর্তা ইনচার্জ মোস্তাক আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
অপরদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন সহ এক মিনিট নিরবতা পালন করেন নেতৃবৃন্দ। পরে কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রারে অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ্ব প্রামান্য ঐতিহাসিক স্বীকৃতি লাভ অসামান্য অর্জন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাগমারা আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
প্রধান অতিথি বলেন, জাতির পিতার দেয়া ৭ মার্চের ভাষণ দেশবাসীর জন্য একটি স্মরণীয় অধ্যয়। মার্চ মাসের সেই ঐতিহাসিক ভাষণ আজও বাঙ্গালীর হৃদয়ে বাজে। মহান মুক্তিযোদ্ধের জন্য ৭ মার্চ ছিল গুরুত্বপূর্ণ একটি দিন।
তিনি আরো বলেন, জাতির পিতার সেই ভাষণ বিশ্বে বিরল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের মধ্যে দিয়ে বাঙ্গালীর মধ্যে প্রেরণার সৃষ্টি হয়েছিল। মার্চ মাস বাঙ্গালীর প্রেরণার উৎস হিসেবে কাজ করেছে। বঙ্গবন্ধু জীবিত না থাকলেও তাঁর স্বপ্নকে বাস্তবায়ন করে চলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করলেই দায়িত্ব শেষ হয়ে যাবে না। বঙ্গবন্ধুকে অন্তরে ধারণ করতে হবে। জনকল্যাণে ঝাঁপিয়ে পড়তে হবে। দেশ প্রেমে উদবুদ্ধ হতে হবে সবাইকে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, বাগমারা থানার কর্মকর্তা ইনচার্জ মোস্তাক আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বানু সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের স্মরণে এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়।
অন্যদিকে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।