মণিরামপুরে ট্রাক মালিক সমিতির ২১ সদস্য বিশিষ্ট্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক করা হয়েছে বাবুল করিম বাবলুকে এবং যুগ্ম আহ্বায়ক হয়েছেন সাবেক কাউন্সিলর গৌর কুমার ঘোষসহ ১০ জন। এ ছাড়া এ কমিটিতে ১১ জনকে সদস্য করা হয়েছে। শুক্রবার বিকেলে মণিরামপুর ট্রাক মালিক সমিতির উত্তরমাথা অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। মোশারেফ হোসেনের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা শ্রমিক লীগ নেতা বাবুল করিম বাবুল। এ সময় উপস্থিত ছিলেন জি,এম জাহাঙ্গীর হোসেন, পিয়ার আলী, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, আনিচুর রহমান, আবদুল মালেক খান ও শফিয়ার রহমান প্রমূখ।