বাংলাদেশে ফল আর্মিওয়ার্ম ভুট্টা ফসলের জন্য একটি অত্যন্ত ক্ষতিকারক পোকা। এটি মূলত আমেরিকা মহাদেশের পোকা হলেও ২০১৮ সালের শেষদিকে বাংলাদেশের প্রথম এই পোকার আক্রমণ চিহ্নিত করা হয়। ফল আর্মিওয়ার্ম ভুট্টাচাষিদের আয় এবং জীবিকার জন্য একটি মারাত্মক হুমকিস্বরূপ। এই সমস্যাটি মোকাবেলায় ইউএসএআইডি এবং মিশিগান ষ্টেট বিশ্ববিদ্যালয়ের Borlaug Higher Education for Agricultural Research and Development (BHEARD) Gi mn‡hvwMZvq Fighting Back against the Fall Armyworm in BangladeshÓ c«KíwU Cereal Systems Initiative for South Asia (CSISA) প্রকল্পের সাথে যৌথভাবে কাজ শুরু করে। যার মূল উদ্দেশ্য ছিল কৃষকদের সমন্বিত বালাই ব্যবস্থাপনা কার্যক্রমে সহায়তা করা।
এই দুটি প্রকল্পই আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট-বাংলাদেশ) এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে এবং বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডাব্লিউএমআর আই) এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সহযোগিতায় লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসাবে, দিনাজপুর জেলার নশিপুরে অবস্থিত ব্র্যাক লার্নিং সেন্টার এ দুইদিন ব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২৪ জন কর্মকর্তা এবং ইঅজও, ইজজও, ইঝজও এবং ইডগজও এর ৭ জন কর্মকর্তা এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী দিনে অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণ কর্মশালার উদ্দেশ্য হল ফল আর্মিওয়ার্ম সনাক্তকরণ, আক্রমণের মাত্রা নিরূপণ এবং পরিবেশ বান্ধব বালাই দমন ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষনার্থীদের সক্ষমতা বৃদ্ধি করা।
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ওয়াহিদা আক্তার প্রধান অতিথি হিসাবে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ডঃ মোঃ এছরাইল হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক, জনাব সুধেন্দ্র নাথ রায়, উপ-পরিচালক মোঃ তৌহিদুল ইকবাল, বাংলাদেশ গম এবং ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এর সম্মানিত পরিচালক (প্রশাসন এবং অর্থ), ড. মোঃ আবু জামান সরকার, এবং ড. মোঃ আমিরুজ্জামান, পরিচালক (পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর)। এছাড়াও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ভুট্টা এবং গম উন্নয়ন কেন্দ্র (সিমিট) এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জনাব টিমোথি জে ক্রপনিক।
ওয়াহিদা আক্তার তার বক্তব্যের শুরুতেই সারাদেশে কৃষকদের মাঝে দানাদার ফসল হিসাবে ভুট্টাকে জনপ্রিয় করে তোলার জন্য কৃষি মন্ত্রনালয়ের এর গৃহীত কার্যক্রমগুলো তুলে ধরেন। বিগত ২০১৯ অর্থবছরে বাংলাদেশে প্রায় সাড়ে পাঁচ লক্ষ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয় এবং আমাদের মোট চাহিদা ৬৫ লক্ষ টন ভুট্টার বিপরীতে ইতোমধ্যেই আমরা ৫৪ লক্ষ টন আমরা উৎপাদন করতে সক্ষম হয়েছি। এ ছাড়া বহুবিধ ব্যবহার এর কারণে ভুট্টা কৃষকদের জন্য একটি অত্যন্ত লাভজনক ফসল। কৃষকদের কাছে এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন ভুট্টা চাষে কৃষকেরা অন্য যেকোন ফসল অপেক্ষা বেশি অর্থ আয়ের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়। কিন্তু ফল আর্মিওয়ার্ম এর আক্রমণ আমাদের ভুট্টার উন্নয়নে জন্য হুমকি হিসাবে পরিলক্ষিত হচ্ছে। গবেষনা লব্ধ জ্ঞান এবং সঠিক বালাই ব্যবস্থাপনার মাধ্যমে এই ফল আর্মিওয়ার্ম দমন করা সম্ভব। সকল প্রশিক্ষনার্থীদের প্রতি মনোযোগ সহকারে এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ এবং পরবর্তীতে অন্যান্য মাঠ পর্যায়ের সম্প্রসারন কর্মী এবং সরাসরি কৃষকদের সহজে বোধগম্য উপায়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করার উদাত্ত আহবান জানান। এ ছাড়া প্রয়োজনীয় সার ব্যবহার এবং অপ্রয়োজনীয় রাসয়নিক কীটনাশক ব্যবহার এর ক্ষতিকারক দিকগুলো তুলে ধরার আহবান জানান।
এই প্রশিক্ষণ কার্যক্রমের বিশেষ অতিথি, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর নির্বাহী চেয়ারম্যান, ড. শেখ মোহাম্মদ বখতিয়ার তার স্বাগত বক্তব্যে উপস্থিত অতিথিবৃন্দ এবং সকল প্রশিক্ষনার্থীকে স্বাগত জানান। বক্তব্যের শুরুতেই টেকসই, নিরাপদ এবং লাভজনক কৃষি এর ব্যাপারে কৃষি মন্ত্রণালয়ের রূপকল্প তুলে ধরেন এবং দিনাজপুর জেলাতে এমন একটি বিশেষায়িত এবং সময়োপযোগী প্রশিক্ষণের আয়োজন করায় সংশ্লিষ্ট সবাইকে কে ধন্যবাদ জ্ঞাপন করেন। ভুট্টা উৎপাদনে বাংলাদেশের বার্ষিক যে ৬৫ লাখ মেট্রিকটনের লক্ষ্যমাত্রা রয়েছে তা অর্জনে এই ফল আর্মি ওয়ার্ম দমনে সঠিক ব্যবস্থাপনা’র গুরুত্ব তুলে ধরেন এবং কৃষকদের বালাই ব্যবস্থাপনা সংক্রান্ত পরামর্শ প্রদান এর জন্য প্রশিক্ষনার্থীদের দিক নির্দেশনা প্রদান করেন। আন্তর্জাতিক ভুট্টা এবং গম উন্নয়ন কেন্দ্র (সিমিট) এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জনাব টিমোথি জে ক্রুপনিক তার উপস্থাপনায় ফল আর্মিওয়ার্ম দমন ব্যবস্থাপনায় বাংলাদেশে সিমিট এর কার্যক্রম এবং এই প্রশিক্ষণ কর্মসূচীর নানা দিক সম্পর্কে আলোকপাত করেন। এ ছাড়া কৃষকদের ভুট্টা ক্ষেতে নানা রকম অপ্রয়োজনীয় রাসায়নিক কীটনাশক এর ব্যবহার এবং নারী এবং শিশুদের জন্য তার ক্ষতিকারক দিকগুলা তুলে ধরেন এবং জৈব বালাইনাশক ব্যবহারের পাশা পাশি সমন্বিত বালাই নাশক ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেন। এর পাশাপাশি সিমিট উদ্ভাবিত ফল আর্মিওয়ার্ম মনিটর এ্যাপের মাধ্যমে কিভাবে ফল আর্মি ওয়ার্ম এর তথ্য সংগ্রহ করে কৃষি ব্যবস্থাপনা সেবা পাওয়া যায় সে বিষয় উল্লেখ করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক, সুধেন্দ্র নাথ রায় তার বক্তব্যের শুরুতে বাংলাদেশে ভুট্টার চাষের গোড়াপত্তনের কথা তুলে ধরেন। এ ছাড়া তিনি আরও বলেন দিনাজপুর অঞ্চলে একলক্ষ ৩৫ হাজার হেক্টর জমিতে ভুট্টা আবাদ করা হয় এবং শুধু মাত্র রবি মৌসুমেই প্রায় ১৪ লক্ষ মেট্রিকটন ভুট্টা উৎপাদিত হয়। এই প্রশিক্ষণ এর ফলে আমাদের কৃষি কর্মকর্তারা সারাদেশে ফল আর্মি ওয়ার্ম প্রতিরোধে কার্যকরী পরামর্শ প্রদান করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া বাংলাদেশ গম এবং ভুট্টা গবেষণা ইন্সটিটিউট এর সম্মানিত পরিচালক (পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর) ড. মোঃ আমিরুজ্জামান, এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশে ভুট্টার প্রোডাক্টিভিটি সবচেয়ে বেশি (প্রায় সাড়ে ৯ টন) হিসাবে উল্লেখ করেন এবং এর বহুমুখী সম্ভাবনার একথা তুলে ধরেন। একই সাথে ফল আর্মি ওয়ার্ম এর দমন ব্যবস্থাপনা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন এর প্রয়োজনীয়তা উল্লেখ করে এই প্রশিক্ষণ এর টেকনিক্যাল সহায়তা প্রদান এর জন্য সিমিট বাংলাদেশ কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
“এই প্রশিক্ষণ থেকে আমি ফলআর্মি ওয়ার্ম এর আক্রমণের মাত্রা নিরূপণ এর পদ্ধতি জানতে পারব।“রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, ধীবা রাণী রায় আরো বলেন, “ফল আর্মিওয়ার্ম সনাক্তকরণ থেকে শুরু করে সমন্বিত বালাই ব্যবস্থাপনা মাধ্যমে দমন কৌশল সম্পর্কে একটি বিস্তৃত জ্ঞান অর্জন করতে পারছি যা আমাকে মহিলা কৃষকদের আরো ভালভাবে কৃষি পরামর্শ প্রদানে সহায়তা করবে।”
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এর সম্মানিত মহাপরিচালক ড. মোঃ এছরাইল হোসেন তার বক্তব্যে এই প্রশিক্ষণের আয়োজনের জন্য আন্তর্জাতিক ভুট্টা এবং গম গবেষণা কেন্দ্রের কারিগরি সহায়তার ভূয়সী প্রশংসা করেন। এ ছাড়া ফল আর্মিওয়ার্ম সংক্রমণের শুরু থেকেই কৃষি মন্ত্রণালয় এবং ফল আর্মিওয়ার্ম টাস্ক ফোর্সের কার্যকরী ভূমিকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উল্লেখ করেন যে সমন্বিত কার্যক্রমের মাধ্যমের সংক্রমণের মাত্রা ৪ (চার) এর নিচে রাখা সম্ভব হয়েছে। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের পাশা পাশি উপকূলীয় এবং পার্বত্য অঞ্চলেও ভুট্টা চাষের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে - তাই বর্তমানে নতুন নতুন জাত আবিষ্কারের পাশাপাশি বীজ উৎপাদন এবং কৃষকদের কাছে সহজেলভ্য করার ব্যাপারে গুরুত্বারোপ করেন। এর পাশাপাশি কৃষিতে যান্ত্রিকীকরনে সরকারের আন্তরিক ভূমিকার প্রশংসা করেন। বর্তমানে প্রায় তিন শতাধিক প্রতিষ্ঠান ভুট্টার দানা ছাড়ানোর জন্য ঞযৎবংযবৎ যন্ত্র উৎপাদন করছে এবং সারাদেশে প্রায় ২০ হাজার যন্ত্র ভাড়া ভিত্তিক ব্যবহার হচ্ছে, যা কৃষকদের শ্রম ব্যবস্থাপনায় কার্যকরি ভূমিকা রাখছে। সর্বশেষ ভুট্টার বহুমুখী ব্যবহার এবং সম্ভাবনার কথা উল্লেখ করেন এবং প্রশিক্ষনার্থীদের ধন্যবাদ জানিয়ে প্রশিক্ষণ কর্মসূচীর সফলতা কামনা করেন।
এই প্রশিক্ষণ কর্মসূচিটি ২৫ মার্চ অবধি চলবে এবং আটটি ব্যাচে প্রায় ২৪০ জন প্রশিক্ষনার্থী এই প্রশিক্ষনে অংশগ্রহণ করবেন। অংশগ্রহণকারীদের মাঝে BARI, BRRI, BSRI, BWMRI DAE তে কমরত বিজ্ঞানী, ভুট্টা উৎপাদিত হয় এমন ২৫টি জেলার বিভিন্ন পর্যায়ের মাঠ কর্মকর্তা এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ রয়েছেন। প্রশিক্ষণের সময়কাল প্রতিটি ব্যাচের জন্য দুই দিন। প্রশিক্ষণ চলাকালে করোনা ভাইরাস এর সংরক্রম রোধে সামাজিক দূরত্ব এবং অন্যান্য প্রয়োজনীয সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। শ্রেণীকক্ষের অনুশীলনের পাশাপাশি এই প্রশিক্ষণে সরাসরি মাঠে হাতে কলমে বালাই ব্যবস্থার নানা দিক তুলে ধরা হবে। প্রখ্যাত কীটতত্ত্ববিদ, ডঃ সৈয়দ নুরুল আলম এই প্রশিক্ষণ কার্যক্রমের প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন এবং সিমিট বাংলাদেশের বেশ কয়েকজন প্রশিক্ষক এর সহায়তায় এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।