মুজিববর্ষ উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে ৫ মার্চ শুক্রবার বিকেলে আন্তঃ উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সাংষ্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। ওই খেলায় শেরপুর উপজেলার ড্রিম ইলেভেন ফুটবল ক্লাব ১-০ গোলে তাড়াশ উপজেলার রোকনপুর একাদশ ফুটবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে সন্ধ্যায় বিশালপুর উচ্চবিদ্যালয়ের সভাপতি আওয়ামী লীগ নেতা মোঃ আবু সায়েমের সভাপতিত্বে সাংবাদিক আবু রায়হানের সঞ্চালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সন্মানিত অতিথি শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা আলহাজ শাহ জামাল সিরাজী, অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড আলহাজ গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. ইলিয়াস উদ্দিন মিন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ, বিশালপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা রইস উদ্দিন, হাফিজার রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী সাজা, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, বগুড়া জেলা ছাত্রলীগের সহ সভাপতি মাহবুবুর রহমান আশিক, শেরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরে আলম সানি, ইউপি সদস্য জেসমিন আক্তার, আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দিন, ইউপি সদস্য বিপ¬ব কুমার সহ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি শফিকুল ইসলাম শরিফ, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাহিত্য সাংস্কৃতিক ও প্রচার সম্পাদক দৈনিক জবাবদিহি প্রতিনিধি এজেড হীরা, দৈনিক দৃষ্টি প্রতিদিনের স্টাফ রিপোর্টার আবু বকর সিদ্দিক প্রমূখ।
পরে রাত ৮ টায় বর্তমান আলোচিত বাউল শিল্পী সুকুমার বাউলের নেতৃত্বে মনোজ্ঞ বাউল সংগীত পরিবেশীত হয়।