দিনাজপুরের ঘোড়াঘাটে দুই মাদক সেবীর এক বছর করে কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্তরা হলো ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ী গ্রামের আঃ মজিদ তালুকদারের ছেলে জোবায়ের হোসেন (৩৮) ও হাকিমপুর উপজেলার দক্ষিন জামালপুর গ্রামের হামিদুর রহমানের ছেলে সিহাব উদ্দিন (২৭)। বুধবার আটকের পর উভয়কে ঘোড়াঘাট উপজেলা পরিষদে উপস্থিত করা হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদ- প্রদান করেন। ঘোড়াঘাট থানার কর্মকর্তা ইনচার্জ আজিম উদ্দিন জানান, মাদক আসক্ত একজন নেশার টাকার জন্য বাপ-মাকে মারপিট ও অন্যজন নেশার টাকার জন্য রাস্তার গাছ অবৈধভাবে কাটার জন্য গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার উভয়কে দিনাজপুর জেল হাজতে ্েরপ্ররন করা হয়।