রাজশাহীর পুঠিয়ায় ১০ চাকার ডামট্রাকগুলো পুকুর খননের মাটি পরিবহন করতে গিয়ে গ্রামীণ সড়কগুলো নষ্ট করে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন সড়ক সংস্কার বা নির্মাণ করা শেষ না হতে সড়কগুলো পূর্বের ন্যায় ভাঙাচুড়া আকার ধারণ করছে। এতে করে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৬টি ইউনিয়ন পরিষদ এলাকায় মোট ৫শ’ ২৪.৭৩ কিলোমিটার সড়কপথ রয়েছে। এর মধ্যে পাকা সড়কের পরিমাণ প্রায় ২শ’ ৫০ কিলোমিটার। বর্তমানে উপজেলার বিভিন্ন স্থানে একাধিক নতুন করে পুকুর খননের কাজ চলছে। পুকুর খননকারীদের পরিবহন কাজে নিয়োজিত প্রতিদিন প্রায় অর্থশতাধিক ১০ চাকার ডামট্রাক উপজেলার গ্রামীণ সড়কগুলোতে চলাচল করতে দেখা যাচ্ছে। বেশিভাগ ট্রাকের আবার প্লেট নম্বার নেই। উপজেলার একাধিক ব্যক্তির অভিযোগ, রাতের আঁধারে ৫০/৬০ টন মাটি নিয়ে তিব্র গতিতে যখন ট্রাকগুলো যাতায়াত করছে। তখন শব্দে সড়কের পাশে থাকা ঘড়বাড়িগুলো কেঁপে উঠছে। সড়কের পাশে থাকা সাধারণ মানুষের ঘুম হারাম হচ্ছে। ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে,সড়কগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিদিন স্থানীয় গ্রামীণ সড়কগুলো নষ্ট করার সংবাদ সংশ্লিষ্ট এলাকার মানুষরা উপজেলা প্রশাসন ও থানার নিকট দিচ্ছেন। কিন্তু তারা কঠোর কোনো ব্যবস্থা গ্রহন করছে না। যার কারণে সংস্কার বা নির্মাণ করার শেষ না হতে সড়কগুলো পূর্বের ন্যায় ভাঙাচুড়া আকার ধারণ করছে। এর ফলে সাধারণ মানুষদের চলাচলে অনুপযোগি হয়ে পড়ছে। পরবর্তী সময়ে মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিলমাড়িয়া ইউনিয়নের আবুল কাশেম নামক ব্যক্তির অভিযোগ, উপজেলা প্রশাসন এবং পুলিশের সঙ্গে ট্রাকগুলো গোপন সমঝতা রয়েছে। এজন্য,মাঝেমধ্যে ট্রাক আটক করার পর তারা ট্রাক ছেড়ে দিচ্ছেন। গত শনিবার সন্ধ্যায় ২৭ ফ্রেরুয়ারি থানার সামনে ১০ চাকার ডামট্রাক কয়েকটি ধরা হয়ে ছিল। তাদের বিরুদ্ধে জরিমানা কিংবা ভ্যাম্যমাণ না করে ছেড়ে দিয়েছেন।
উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান বলেন, সড়কের অবকাঠামো না যেনে ইচ্ছেমতো ১০ চাকার ডামট্রাকগুলো মাটি পরিবহণ করছে। প্রতিটি পাকা সড়ক প্রকার ভেদে তৈরি করা হয়ে থাকে। গ্রামের কিছু পাকা সড়ক আছে সেগুলো ধারণ ক্ষমতা মাত্র ৫/৭ টনের বেশি নয়। কিন্তু ট্রাকগুলি ওই নিয়ম মানছে না। এতে করে খুব তাড়াতাড়ি সড়ক গুলোর অবকাঠামো ভেঙে যাচ্ছে।
এ বিষয়ে থানার কর্মকর্তা ইনর্চাজ রেজাউল ইসলাম বলেন, এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতে গত শনিবারে ট্রাক আটক করা হয়ে ছিল। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারি কমিশনার (ভূমি) এসে ছেড়ে দেয়ার ব্যবস্থা করেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, ১০ চাকার ডামট্রাক ছেড়ে দেয়ার ব্যাপারে প্রশ্ন করার হলে তিনি বলেন, ট্রাকগুলে কথা দিয়েছে আগামীতে আর চলাচল করবে না। তারপর আমার সামনে কোনো সময় পড়লে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ করা হবে।