নওগাঁর পোরশায় ইসলামি ব্যাংক এজেন্ট ব্যাংকিং শিশা শাখায় গ্রহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সংশ্লিষ্ট শাখা মিলনায়তনে অনুষ্ঠিত গ্রাহক ও সুধী সমাবেশে সভাপতিত্ব করেন শাখা পরিচালক নুরনবী। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামি ব্যাংক সাপাহার শাখার ম্যানেজার অপারেশন একেএম আকিমুজ্জামান। অন্যান্যের মধ্যে সাপাহার শাখার সিনিয়র কর্মকর্তা সোহরাব হোসেন, ব্যাংক কর্মকর্তা আবদুস সামাদ আজাদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সুপার, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকগণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।