নওগাঁর পোরশায় জিটুপি পদ্ধতিতে ভাতা প্রদানের নিমিত্তে নগদ অ্যাকাউন্ট খোলা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা এবং অস্বচ্ছল প্রতিবন্ধি ভাতাভোগিদের অনুকুলে জিটুপি পদ্ধতিতে ভাতা প্রদানের নিমিত্তে নগদ অ্যাকাউন্ট খোলা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোফাজ্জল হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা। স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা তৌফিকুর রহমান। এ সময় ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান, ইউআরসি ইন্সিট্রাক্টর কামরুজ্জামান সরদার সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।