আগামীকাল মঙ্গলবার রাজশাহী মহানগর বিএনপির মহাসমাবেশ সফল করতে মান্দায় বিএনপির উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলাস্থ দলীয় কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালির নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি সামসুল আলম প্রামানিক।
র্যালিতে নওগাঁ জেলা বিএনপির সদস্য ডা. ইকরামুল বারী টিপু ও মনোজিৎ কুমার সরকার, উপজেলা বিএনপির সদস্য মকলেছুর রহমান মকে, নওগাঁ জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক ডিএম আবদুল মালেক, যুবদল মান্দা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবদুল জলিল, ছাত্রদলনেতা আল মামুন, শহিদুজ্জামান সালেকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।