নিয়ামতপুরে জাতীয় বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ এবং বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন ও নারী ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম। পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিম উদ্দীনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভ’মি) নিলুফা সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল আলম ও নওগাঁ জীবন বীমা কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা ফিরোজ উদ্দীন মৃধা। নিয়ামতপুর উপজেলা পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।