ঝিনাইদহের মহেশপুর পৌরসভা নির্বাচনে দ্বিতীয় বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সমর্থিত নৌকা প্রতিকের আবদুর রশিদ খান। তিনি নৌকা প্রতিকে ১৩৫৯৮ ভোট পেয়েছেন বে সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতিকে ১০৫৫ ভোট পেয়েছেন।
কাউন্সিলর হিসাবে নির্বাচিত হয়েছে ১নং ওয়ার্ড বেগমপুর আলী হাফিজ, ২নং ওয়ার্ডবোঁচিতলা আবদুস সালাম, ৩নং ওয়ার্ড নওদাগ্রাম রুহুল আমিন মিন্টু, ৪নং ওয়ার্ড জলিলপুর হাবী শেখ, ৫নং ওয়ার্ড বারইপাড়া শ্যামপদ হালদার, ৬নং ওয়ার্ড মহেশপুর কাজী আতিয়ারর রহমান, ৭নং ওয়ার্ড পাতিবিলা হাসেম পাঠান, ৮নং ওয়ার্ড গোপালপুর বাবুল হোসেন ও ৯নং ওয়ার্ড গাড়াবাড়িয়া মোঃ জাহাঙ্গীর হোসেন নির্বাচিত হয়েছে।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ১নং ওয়ার্ড শারমিন সুলতানা (জবাফুল) ২নং ওয়ার্ড ইশারন নেছা (চশমা) ৩নং ওয়ার্ড তাসলিমা বেগম (চশমা) প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন।