সরাইলে মাত্র ৩ কর্ম দিবসেই নাম খারিজের সাত শতাধিক আবেদনের নিস্পত্তি করেছেন সহকারি কমিশনারের (ভূমি) কার্যালয়। একটি আবেদনও আর ঝুলে নেই। নাম খারিজের নিস্পত্তির বিষয়ে আজ সরাইল হবে দেশ সেরা। গতকাল রোববার মাসিক আইন শৃঙ্খলা সভায় বিষয়টি নিশ্চিত করেছেন সভার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল। এ ছাড়া সরকারি খাল উদ্ধার করতে গিয়ে সহকারি কমিশনারের বিরূদ্ধে মামলা হওয়ায় দু:খ ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: নোমান মিয়া, সাবেক ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন, ৯ ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিক ও শিক্ষক প্রতিনিধিরা। সভাপতির বক্তব্যে সকল সদস্যের উদ্যেশ্যে ইউএনও বলেন, আজকে এই মূহুর্তে সরাইল সহকারি কমিশনারের কার্যালয়ে নাম খারিজের কোন আবেদন ঝুলে নেই। সব গুলো আবেদনের নিস্পত্তির কাজ সম্পন্ন করা হয়েছে। আমরা প্রায় ৭ শতাধিক আবেদনের নিস্পত্তি করে ফেলেছি। নাম খারিজে বর্তমানে সরাইল হবে বাংলাদেশে সেরা। আপনারা সকল কাজে আমাদেরকে সহযোগিতা করূন। অসহযোগিতা করলে কাজ হবে না। গত বৃহস্পতিবার কার উদ্যোগে মানববন্ধন হয়েছে আমরা জানি। সরকারি খাল উদ্ধার করতে গিয়ে আমাদের সহকারি কমিশনার মামলার আসামি হয়েছে। আপনারা কেউ তো মামলা করা থেকে বিরত রাখতে পারেননি। মিডিয়ায়ও প্রকাশ হয়নি। কিন্তু মানববন্ধনের রিপোর্ট তো ভাল ভাবে প্রকাশ হয়েছে। এ বিষয়ে তিনি দু:খ ও ক্ষোভ প্রকাশ করেন। অবশ্য সভায় উপস্থিত দুইজন গণমাধ্যম কর্মী জানান, উচ্ছেদ, মামলা ও মানববন্ধন সহ সকল ঘটনারই রিপোর্ট প্রকাশিত হয়েছে। প্রসঙ্গত: গত দেড় বছরে সরাইলের সহকারি কমিশনারের কার্যালয়ে প্রায় সহ¯্রাধিক নাম খারিজের আবেদন কোন নিস্পত্তি ছাড়াই ঝুলছিল। গত ২৪ ফেব্রƒয়ারি বুধবার খারিজ নিস্পত্তির প্রতিবাদে সরাইল সদরের ভূমি অফিস সংলগ্ন স্থানে মানববন্ধন কর্মসূচি শুরূ করেছিল ৩০-৪০ জন ভুক্তভোগী। ইউএনও ঘটনাস্থলে হাজির হয়ে দ্রƒত খারিজের সমস্যার সমাধান দেওয়ার আশ্বাস দিয়েছিলেন ভুক্তভোগীদের। কথা রেখেছেন ইউএনও। মাত্র ৩ কর্ম দিবসেই সমস্যার সমাধান করেছেন তিনি। একাধিক দলিল লেখক ও ভুক্তভোগী জানায়, এখন দলিল সম্পাদনের পরিমাণ বাড়বে। বাড়বে সরকারের রাজস্ব আয়। সাধারণ মানুষের আটকে থাকা অনেক সমস্যার সমাধান হবে।