বোতল প্রতীক গায়ে জড়িয়ে কেন্দ্রের বাইরে ঘুরছিলেন যুবক। হঠাৎ ম্যাজিস্ট্রেটের কাছে ধরা পড়লেন। কিছুক্ষণ গাড়িতে বসিয়ে রাখার পর ছেড়ে দেওয়া হয় তাকে।
ঘটনাটি ঘটে ৪নং ওয়ার্ড ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার হেলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। যুবক শরিফুল ইসলাম হেলাই গ্রামের আনসার আলীর ছেলে। তিনি বোতল প্রতিকের আবদুর রহিমের সমর্থক।
এ সময় কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানা তাকে একটি গাড়িতে বসিয়ে রাখার নির্দেশ দেন। এর ১০ মিনিট পর ওই যুবক প্রায় ২০০ বোতল দিয়ে বানানো প্রতীক ভাঙতে বলেন। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়।