নওগাঁর ধামইরহাটে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জি আহমেদ ডেন্টাল কেয়ার এর উদ্যোগে গতকাল হরিতকীডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ডেন্টাল সার্জন ডাক্তার মোঃ মামুনুর আলম বাদশা এবং ডাক্তার মোবাশশেরা সায়মা দিনব্যাপী দন্ত রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সেবা গ্রহণ করেন এবং সেবামূলক এরকম কার্যক্রমের জন্য আয়োজকদের প্রশংসা করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, হরিতকীডাঙ্গা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার, কুলফতপুর উচ্চ বিদ্যাললয়ের সাবেক প্রধান শিক্ষক ফজলুর রহমান, সমাজসেবক এটিএম ফসিউল আলম, সমাজসেবক কায়সার আলমগীর প্রমুখ। ডাক্তার মামুনুর আলম বাদশা ও মোবাশশেরা সায়মা বলেন, ‘সাধারন মানুষদের সেবা দিতে আমরা খুব শীঘ্রই উপজেলার বিভিন্ন ইউনিয়নের ফ্রি ডেন্টাল ক্যাম্প করব।’