বগুড়ার কাহালু পৌরসভার নব-নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের বরণ এবং সাবেক মেয়রকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
রোববার দুপুরে কাহালু পৌরসভা হলরুমে ওই বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার নব-নির্বাচিত মেয়র আলহাজ¦ মো. আবদুল মান্নান।
কাহালু পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাহালু পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ¦ মোফাজ্জল হোসেন, কাহালু পৌরসভার সচিব (অতিরিক্ত দায়িত্ব) কার্তিক চন্দ্র দাস, কাহালু পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী ও পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন জেলা কমিটির ক্যাশিয়ার মো. এখলাস হোসেন, কাহালু পৌরসভার ওয়াটার সুপার শরিফুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন নব-নির্বাচিত কাউন্সিলরগণ সহ পৌরসভায় কর্মরত অন্যান্য কর্মচারীবৃন্দ।