ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে উভয় পক্ষের অঅন্তত ৪ জন।
রোববার দুপুরে কালীগঞ্জের ৮ নং ওয়ার্ডের কাশীপুর সরকারি প্রাথমিক ভোট কেন্দ্রে বাইরে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ওসি মাহফুজুরর রহমান জানান, দুপুরে পৌর সভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান সজল ও আরিফুল ইসলামের সমর্থকদের মধ্যে ভোট দেওয়াকে কেন্দ্রে করে উত্তেজন সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় প্রার্থীর সমর্থকরা ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে। এতে উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আহতদের মধ্যে ৩ জন স্থানীয় ভাবে ও একজন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছে।
কালীগঞ্জ পৌরসভার রিটার্নি কর্মকর্তা মো: রোকনুজ্জামান জানান, ভোট কেন্দ্রের বাইরে একটি ঘটনা ঘটেছে। এতে ভোটে কোন প্রভাব পড়েনি। নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তি পুর্ণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র্যাব ও বিজিবি ম্যাজিস্ট্র্রেট’র নেতৃত্বে কাজ করে যাচ্ছে।