নওগাঁর সাপাহার উপজেলার মধইল বাজারে "সূর্যমূখী কিন্ডারগার্টেন" স্কুলের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার সকাল ১১ টায় উপজেলার আই হাই ইউনিয়নের মধইল বাজারে সূর্যমূখী কিন্ডারগার্টেন স্কুলের শুভ উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠান পরিচালক মনিরুল ইসলাম (মনির)এর সভাপতিত্বে এক সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শিক্ষা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান হোসেন মন্ডল। এ সময় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার,আইহাই ইউপি চেয়ারম্যান আলহাজ¦ হামিদুর রহমান,পাতাড়ী ইউপি চেয়ারম্যান মুকুল মিয়া,পাতাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মাস্টার,আইহাই ইউপি আওয়ামী লীগের সভাপতি সাদেকুল ইসলাম,সাধারণ সম্পাদক মোকতার হোসেন জুয়েল,সূর্যমূখী কিন্ডারগার্টেন স্কুলের সহকারী পরিচালক মিজানুর রহমান ,প্রধান শিক্ষক ইসরাইল হোসেন।
উক্ত সূর্যমূখী কিন্ডারগার্টেন স্কুলের উদ্বোধণী অনুষ্ঠানে এলাকার শিক্ষানুরাগী ব্যাক্তি বর্গ গণ্যমান্য ব্যাক্তিগণ,সহ কোমলমতি শিক্ষার্থী ও তাদের অবিভাবক গণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, উপজেলার কৃতী সন্তান, বিশিষ্ট সমাজসেবী মনির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মনিরুল ইসলামের পরিচালনায় ওই সূর্যমূখী কিন্ডারগার্টেন স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে।