বোমাতঙ্কের মধ্যেই চেন্নাই পৌঁছলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোববার ভোরে চেন্নাই পৌঁছন তিনি। তার আগমন উপলক্ষে শনিবার থেকেই চেন্নাই বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থার দিকে জোর দেওয়া হয়। রোববার তাঁর আসার সময় নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত কড়া।
পুলিশ সূত্রে খবর, অমিত শাহের চেন্নাই আসার আগে কোনও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি সেন্ট্রাল রেল স্টেশনে ফোন করে বোমা বিস্ফোরণ সম্পর্কে সতর্ক করে। সে জানায়, ১ মার্চ চেন্নাই ও কোচি বিমানবন্দরে বোমা বিস্ফোরণ হবে। এ ছাড়া ড. এম জি আর সেন্ট্রাল রেলওয়ে স্টেশনও ব়্যাডারে রয়েছে। এদিকে ১ মার্চ, রোববার ই চেন্নাই আসার কথা অমিত শাহের। ফলে নিরাপত্তায় মুড়ে ফেলা হয় বিমানবন্দর। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির পরিচয় জানা এখনও সম্ভব হয়নি। তার অনুসন্ধান শুরু করেছে পুলিশ।