জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরিক্ষা কার্যক্রম স্থগিত ঘোষণার প্রতিবাদে ও অনতিবিলম্বে পরিক্ষা নেয়ার দাবিতে বরগুনা প্রেসক্লাব চত্তরে বরগুনা সরকারি কলেজের সাধারণ ছাত্রছাত্রী মানব বন্ধনের আয়োজন করে।
সকাল ১১টায় আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন বরগুনা সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মোঃ মাইনুল হাসান। বক্তব্য রাখেন বরগুনা সরকারি কলেজের ছাত্র মোঃ রাইসুল আমিন হৃদয়, মোঃ জাফরুল ইসলাম সৌরভ, নাঈম হোসেন, জাহিদ হোসেন, আযম খান জব্বার, ইমতিয়াজ সোহাগ, সবুজ হাওলাদার, শারমিন আক্তার প্রমুখ।
মানব বন্ধনে বক্তারা আগামী মার্চের প্রথম সপ্তাহের মধ্যে সকল পরিক্ষা শুরু করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।