নিয়ামতপুরে মহিলা আওয়ামী লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালনের লক্ষে শনিবার আনন্দ র্যালী ও আলোচনা সভার আয়োজন করে নিয়ামতপুর উপজেলা মহিলা আওয়ামীলীগ। এ লক্ষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেক কেটে সবার মুখে কেক তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ। মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তৃতা করেন সদর ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, মহিলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রেজিয়া পারভীনসহ স্থানীয় মহিলা লীগের নেতৃবৃন্দ।