শনিবার সকালে ভৈরবে অজ্ঞাত (৪০) ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা। ৮টার দিকে জবাই করা মৃতদেহটি উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহরচর এলাকায় ফসলি জমির মাঠে পড়ে থাকতে দেখে এলাকাবাসিরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহের সুরত হাল রিপোর্ট তৈরী ও আলামত সংগ্রহ করে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। মৃত ব্যক্তির পরনে কালো ট্রাউজার ,গায়ে কালো ও ব্লু কালারের চেক শার্ট এবং জামার উপরে সবুজ রঙের জ্যাকেট।
ধারণা করা হচ্ছে গভীর রাতে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে পানাউল্লাহরচরের কুড়ার মিলের সামনে একটি ফসলি জমির মাঠে ধরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে যুবককে জবাই করে মৃতদেহ ফেলে রেখে যায় দূর্বৃত্তরা।
খবর পেয়ে পুলিশের পাশাপাশি সিঅইডি,পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কি কারণে এ হত্যাকান্ড তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ।
ভৈরব থানার ওসি মোঃ শাহিন জানান, ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করে হত্যা করেছে দূবৃর্ত্তরা। লাশের সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তবে নিহতের পরিচয় জানা যায়নি। পরিচয় পেলে হয়তো বা হত্যাকান্ডের বিষয়ে কিছু জানা যাবে।